২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজে যোগ দিলেন চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান

নৌবাহিনীর কর্মকর্তা কমোডর এম ফারুক বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে কাজে যোগ দিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 01:56 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

তিনি বৃহস্পতিবার সকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যাপ্টেন ইয়াহ্ইয়া সাঈদের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, যোগদানের পর কমোডর ফারুক বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের কাজ শুরু করেন।