২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে সমৃদ্ধি এসেছে, কমেছে মূল্যবোধ: হাসান মশহুদ চৌধুরী

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বলেছেন, “এখন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে, অর্থনীতিতে এসেছে সমৃদ্ধি। কিন্তু কমেছে আমাদের মূল্যবোধ। দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে।”

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 01:05 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ আইনজীবী সমিতিতে দুর্নীতি প্রতিরোধ অভিযান সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বছরের পর বছর দেশ দুর্নীতির কলঙ্ক নিয়ে বাঁচতে পারে না মন্তব্য করে দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান দুর্নীতি প্রতিরোধের সব মহলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বার বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া প্রসঙ্গে তিনি বলেন, “এটি হলে আমরা সবাই কলঙ্কের অংশীদার হই। চিন্তায়, কথায় ও কাজে স্বচ্ছতা আনতে পারলে এ সমস্যা মোকাবেলা করা সম্ভব।”

কিশোরগঞ্জের জেলা প্রশাসক সুলতান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার লুৎফর রহমান মণ্ডল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌস, গুরুদয়াল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ বদরউদ্দিন খান পাঠান, কালটিয়া আর এস কলেজের অধ্যক্ষ গোলসান আরা বেগম, অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু ও সরারচর বাজার বণিক সমিতির সভাপতি আবুল হাসান।

এর আগে সকাল সকাল ৯ টার দিকে হাসান মশহুদ চৌধুরী হেলিকপ্টারে কিশোরগঞ্জ আসেন।