২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ইপিজেড স্থাপনের আশার কথা বললেন বেপজা সভাপতি

যশোরে একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপন করার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী সভাপতি ব্রিগেডিয়ার আশরাফ আব্দুল্লাহ ইউসুফ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2007, 10:45 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

বুধবার যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবেনে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই আশার কথা বলেন।

বেপজা সভাপতি বলেন, অন্যান্য বছরের তুলনায় গত ১০ মাসে ইপিজেডে বিনিয়োগ অনেকখানি বেড়েছে। ২০০৫--০৬ অর্থবছরের এই সময়ে বিনিয়োগ ছিল ৮ কোটি ৫০ হাজার ডলার। চলতি অর্থবছরে বিনিয়োগ বেড়ে ১৩ কোটি ৩০ লাখ ডলার হয়েছে।

তিনি বলেন, যশোরসহ দক্ষিণাঞ্চলে উৎপাদিত মাছ ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে রপ্তানির যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

যশোর চেম্বারের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে বেপজা সদস্য প্রশান্ত ভূষণ বড়–য়া, মহা ব্যবস্থাপক এজেডএস আজিজুল ইসলাম ও এটিএম সাইফুল আলম এ মতবিনিময় সভায় অংশ নেন।