সাবেক সাংসদ আবুল হোসেনের বিরুদ্ধে অস্ত্র মামলার রায় বৃহস্পতিবার
সাবেক সাংসদ আবুল হোসেন খানের বিরুদ্ধে অস্ত্র মামলার রায় ঘোষণা করা হবে বৃহস্পতিবার। বুধবার বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালতে বিচারাধীন মামলাটির যুক্তিতর্ক শেষে জজ আদালতের বিচারক এ টি এম মুছা অস্ত্র মামলার রায়ের দিন ধার্য করেন।
জজ আদালতের বেঞ্চ সহকারী আবুল বাশার নফহবংি২৪.পড়স কে মামলার রায়ের দিন ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার যুক্তিতর্কের সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীর আবদুস সাত্তার এবং আসামী পক্ষের এনায়েত পীর খান নিজেদের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।
বরিশাল--৬ (বাকেরগঞ্জ) আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় যুবদলের সহ-- সভাপতি আবুল হোসেন খান অস্ত্র জমাদানের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর রিভলবারের ৯০ রাউন্ড গুলি জমা দেন। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হয়।
বাকেরগঞ্জ থানার উপ পরিদর্শক জহুরুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনের ১৯ (ঙ) এবং (চ) ধারায় চলতি বছরের ১৬ ফেব্র“য়ারি মামলাটি দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক আবদুর রব আকন ২৩ মার্চ আবুল হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দেন। এরপর আবুল হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
মামলাটি বিচারের জন্য বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালতে আসার পর বিচারক আসামী আবুল হোসেনের অনুপস্থিতিতে ১০ মে অভিযোগ গঠন করেন।
২০ মে রোববার মামলার সাক্ষ্যগ্রহণের দিন আসামী আবুল হোসেন খান আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক তার নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়ে দেন।
