কিশোরগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু
কিশোরগঞ্জ--ভৈরব সড়কের জগৎচর এলাকায় বুধবার সকালে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে শারমিন (৮) নামের এক শিশু মারা গেছে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে রাস্তা পারাপারের সময় কুলিয়ারচরের আগরপুর বাসস্ট্যান্ডের কাছে ঢাকাগামী একটি বাস শিশুটিকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
শারমিনের বাড়ি উপজেলার আগরপুর পশ্চিমপাড়ায়। তার বাবা বাচ্চু মিয়া রিকসা ভ্যান চালক।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন--অর--রশীদ জানান, বাসটি পালিয়ে গেছে। এ ব্যাপারে একটি মামলা করা হবে।
