২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলাবাগানে গৃহবধূ খুন

রাজধানীর কলাবাগানে নাদিরা ইসলাম কলিন (৩৮) নামের এক গৃহবধু খুন হয়েছেন। পুলিশের ধারণা, কলিনের স্বামী পরিবহন ব্যবসায়ী আমীর হোসেন তাকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2007, 10:51 AM

Updated : 26 Apr 2022, 02:22 PM

ঘটনার পর থেকে আমীর হোসেন পলাতক।

কলিনের ছোট ভাই তৈয়ব আলী খান শোয়েব নফহবংি২৪.পড়সকে জানান, কলিন--আমীর দম্পতি কলাবাগানের প্রথম লেনের ৪০/২ বাড়িতে ভাড়া থাকত। ছেলে ত্রিপল (১৫) গর্ভনমেন্ট ল্যাবরেটরি স্কুলের দশম শ্রেণী ও মেয়ে ওয়ার্দা (১০) ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীতে পড়ে।

গত সোমবার রাতে কলিনের চাচী মারা যান। মৃত চাচীর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার সকাল ১১টার দিকে শোয়েব ও তার মা কামরুন্নাহার একসঙ্গে কলিনের বাসায় তাকে তুলে নিতে যান। কলিংবেলের আওয়াজ পেয়ে  দোতলার বারান্দা থেকে আমীর হোসেন বাইরের গেটের চাবি নিচে ফেলেন। মেয়ে ওয়ার্দা বাসার দরজা খুলে দেয়। 

মা কামরুন্নাহার জানান, বাসায় ঢুকে কলিনের কক্ষের দরজা ভেতর থেকে আটকানো দেখতে পান তারা। ওই কক্ষের ভেতর থেকে আমীর হোসেন জানান, কলিন ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। প্রায় পৌনে এক ঘণ্টা অপেক্ষার পরও আমীর হোসেন দরজা না খোলায় শোয়েব দরজায় জোরে ধাক্কা দেন। দরজা খুলে গেলে দেখা যায় আমির হোসেন চেয়ারে দাঁড়িয়ে সিলিং ফ্যানের সঙ্গে কিছু একটা বাঁধছেন। অন্যদিকে কলিনের নিথর দেহ মেঝেতে পড়ে আছে। আমির হোসেন এ সময় ‘ডাক্তার আনছি’ বলে বাসা থেকে বের হয়ে যান। এরপর তিনি আর ফিরে আসেননি।

কলিনের মেয়ে ওয়ার্দা জানায়, সকাল থেকেই বাবা--মার ঘর বন্ধ ছিল। একবার মাকে ডাকাডাকি করলে বাবা বের হয়ে “তোমার মা অসুস্থ, বিরক্ত করো না’।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন নফহবংি২৪.পড়স কে বলেন, “স্বামী--স্ত্রীর কলহের জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে। পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হয় আমীর হোসেনই কলিনকে খুন করেছেন।”

লাশের ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের জখমের চিহ্ন পাওয়া গেছে বলে তিনি জানান।

এ ঘটনায় আমীর হোসেনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।