সাবেক বিএনপি সাংসদ কায়কোবাদের বিরুদ্ধে মামলা
বিএনপির সাবেক সাংসদ কাজী মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও তার ভাইয়ের বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে। মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলা করেন পুরোনো ঢাকার ঠিকাদার মো. আইউব খান।
মহানগর হাকিম আব্দুল্লাহহেল বাকি আগামী ২৭ জুনের মধ্যে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই মামলার আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন।
মামলায় বলা হয়েছে, আইউব খান একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ‘আইউব খান এন্ড সন্স’ এর স্বত্বাধিকারী। তিনি সাব কন্ট্রাক্টের একটি কাজ বাবদ কায়কোবাদ এবং তার ভাইয়ের কাছে সাত লাখ ৭৯ হাজার ৫৪৫ টাকা পাওনা হন। পাওনা টাকার জন্য তিনি মামলা দায়ের করলে কায়কোবাদ এবং তার ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
এরপর অভিযুক্তরা সন্ত্রাসী নিয়ে বাদিকে জীবন নাশের হুমকি দেন।
