নেত্রকোনায় সেনাবাহিনীর পোশাকসহ ৬ মাদ্রাসা ছাত্র গ্রেপ্তার
নেত্রকোনা জেলার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার বিজয়পুর বিওপির বিডিআর জওয়ানরা সোমবার রাতে গোপালবাড়ি সীমান্ত এলাকা থেকে সেনাবাহিনীর দুই সেট পোশাক ও ক্যামেরাসহ ছয় মাদ্রাসা ছাত্রকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার সকাল ১০টায় দুর্গাপুর থানায় তাদের সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে আতিকুর রহমান (১৮), মাসুম (১৬), সাইফুল ইসলাম (১৭), মোফাজ্জল (১৫), জিয়াউল হক (১৭) ও আজিজুল ইসলাম (১৮)। এরা জেলার আটপাড়া উপজেলার সুতারপুর কওমী মাদ্রাসার ছাত্র। এদের বাড়ি আটপাড়া উপজেলার দেওগাও ও পাঁচগজ গ্রামে।
নেত্রকোনা জেলা পুলিশ সুপার শাখাওয়াত হোসাইন নফহবংি২৪.পড়স কে বলেছেন, সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরে সঙ্গে ইসলামি জঙ্গি সংগঠনগুলোর কোনো যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
