২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে আরো তিনটি গলিত লাশ উদ্ধার

ঘূর্ণিঝড় ‘আকাশ’ এর কবলে পড়ে নিখোঁজ আরো তিনজনের লাশ সোমবার উদ্ধার করা হয়েছে। তবে লাশগুলোর পরিচয় পাওয়া যায়নি। এ নিয়ে উদ্ধারকৃত মোট লাশের সংখ্যা হল ১৬।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2007, 11:11 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

স্থানীয় অধিবাসীরা টেকনাফের মহেশখালিয়া পাড়া, জাহাজরপুরা ও শীলখালি সৈকত থেকে লাশ তিনটি উদ্ধার করেন। শীলখালি থেকে উদ্ধার করা লাশটি বিকেলে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান জানান, তিনি তিনটি লাশ পাওয়ার খবর শুনেছেন। একটি লাশ স্থানীয়ভাবে দাফন করা হয়েছে। পুলিশ বাকি লাশদুটো উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেছে।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন চৌধুরী জানান, শীলখালিতে পাওয়া লাশটির পরিচয় পেয়ে জেলা প্রশাসককে জানিয়ে স্থানীয়দের সহযোগিতায়  ‘বেওয়ারিশ’ হিসেবে দাফন করা হয়েছে। পুলিশ বাকি লাশদুটো উদ্ধারের পর দাফনের ব্যবস্থা করবে।