বরিশালে জঙ্গি সন্দেহে এক যুবক গ্রেপ্তার
নতুন জঙ্গি সংগঠন জাদিদ আল কায়দার সদস্য সন্দেহে বরিশালে ইব্রাহীম সরদার (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। হিজলা উপজেলার দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকা থেকে সোমবার ভোররাতে তাকে আটক করা হয়।
সোমবার দুপুরের দিকে হিজলা থানা পুলিশ গ্রেপ্তারকৃত ইব্রাহীমকে র্যাব--৮ কার্যালয়ে হস্তান্তর করেছে।
ইব্রাহীমের বাবার নাম শফিজ উদ্দিন সরদার। তার বাড়ি হিজলা উপজেলার দুর্গাপুর গ্রামে।
হিজলা থানার উপ পরিদর্শক মো. শাহজাহান নফহবংি২৪.পড়স কে বলেন, জাদিদ আল কায়দার সঙ্গে স¤পৃক্ততার অভিযোগে র্যাবের নির্দেশে ইব্রাহীমকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব--৮ এর ক্যাপ্টেন শফিকুর রহমান জানিয়েছেন, র্যাব--৩ এর নির্দেশে ইব্রাহীমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ঢাকার টিকাটুলীতে বসবাস করছিলেন। সম্প্রতি নিজ গ্রামে এসে আত্মগোপন করেন। সোমবারই ইব্রাহীমকে ঢাকা র্যাব হেফাজতে দেওয়া হবে বলে তিনি জানান।
