২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধ হলো চট্টগ্রাম বন্দরের ‘কন্টেইনার হ্যান্ডলিং চার্জ’

চট্টগ্রাম বন্দরে আমদানিÑরপ্তানিকারকদের কাছ থেকে কন্টেইনার হ্যান্ডলিং চার্জ (সিএইচসি) আদায় রোববার থেকে বন্ধ হয়েছে। হ্যান্ডলিং চার্জের নামে মধ্যস্বত্ত্বভোগীদের এই ‘চাঁদাবাজি’ বন্ধ হওয়ায় বন্দর ব্যবহারকারীরা স্বস্তি প্রকাশ করেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 11:16 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

শিপিং এজেন্ট ও ফ্রেইট ফরোয়ার্ডাররা এতোদিন নিয়ম বহির্ভুতভাবে বন্দর ব্যবহারকারীদের কাছ থেকে প্রতিটি ২০ ফুট কন্টেইনারের জন্য আট থেকে দশ হাজার টাকা পর্যন্ত আদায় করতো। প্রায় দুই দশক ধরে এ ব্যবস্থা চলে আসছিল।  

ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে গত ১৪ মে চিটাগাং চেম্বার, শিপিং এজেন্ট, বিজিএমইএ, সিএন্ডএফ এজেন্ট, মেইন লাইন অপারেটর (এমএলও) ও ফ্রেইট ফরোয়ার্ডারদের সঙ্গে বৈঠক করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বন্দর বিষয়ক টাস্কফোর্স টার্মিনাল হ্যান্ডলিং চার্জ আদায় বন্ধের নির্দেশ দেয়।

এফবিসিসিআই এর পরিচালক আমীরুল হক ও বিজিএমইএ এর প্রথম সহ--সভাপতি এম এ সালাম এ বিষয়ে নফহবংি২৪.পড়স কে জানান, ২০ মে থেকে শিপিং এজেন্ট, সিএন্ডএফ এজেন্ট, ফ্রেইট ফরোয়ার্ডারদেরকে কোনো চার্জ দিতে হবে না। আমদানি বা রপ্তানি পণ্যের ভাড়ার সঙ্গেই কনটেইনার হ্যান্ডলিং চার্জ আদায় করা হয়েছে বলে গণ্য হবে।

আমীরুল হক বলেন, আসলে কন্টেইনার হ্যান্ডলিং চার্জের নামে এতোদিন ধরে চাঁদাবাজি করা হচ্ছিল। ওই চার্জ আদায় বন্ধ হওয়ায় বন্দর ব্যবহারকারীরা মধ্যস্বত্ত্বভোগীদের কবল থেকে মুক্তি পেলেন।