জামালপুরে জঙ্গি ও ডাকাত সন্দেহে দুইজন গ্রেপ্তার
জামালপুরের মেলান্দহ থেকে রোববার জঙ্গি সন্দেহে সামসুদ্দিন হায়দার তোতা নামের এক মাদ্রাসা শিক্ষককে এবং ডাকাতির অভিযোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ফজলুল হক নামের এক ইউপি মেম্বারকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের ক্যাপ্টেন শফিউর রহমান জানান, সামসুদ্দিন হায়দার শিহাটা বাজার হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক। সে জেএমবির মদদদাতা। তার কাছ থেকে জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
শফিউর রহমান আরো জানান, ফজলুল হক পিংনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার। তার বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে।
