২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি পরীক্ষায় রোববার ৯৩ জন বহিষ্কার

সাতটি সাধারণ শিক্ষাবোর্ড এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষার রোববার ৯৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 07:24 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে বিভিন্ন বিষয়ের পরীক্ষায় ঢাকা বোর্ডে ৫ জন, কুমিল্লা বোর্ডে ১২ জন, যশোর বোর্ডে ৪ জন, রাজশাহী বোর্ডে ১২ জন, চট্টগ্রাম বোর্ডে ৫ জন, বরিশাল বোর্ডে ৩ জন এবং মাদ্রাসা বোর্ডে ৫ জন ও কারিগরি শিক্ষা বোর্ডে ৪৭ জনকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

এদিন মোট ৪ হাজার ৬৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

ঢাকা বোর্ডে এক হাজার ৩৭ জন, কুমিল্লা বোর্ডে ২২৯ জন, যশোর বোর্ডে ৪৫৩ জন, রাজশাহী বোর্ডে ৪০১ জন, চট্টগ্রাম বোর্ডে ২৩০ জন, সিলেট বোর্ডে ১৩৪ জন, বরিশাল বোর্ডে ১০৫ জন, মাদ্রাসা বোর্ডে ৫৯৭ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ হাজার ৪৯৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।