২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাজমুল হুদার ছোট ভাই ময়মনসিংহে গ্রেপ্তার

সাবেক যোগাযোগমন্ত্রী ও বিএনপির সহসভাপতি ব্যারিস্টার নাজমুল হুদার ছোটভাই কামরুল হুদাকে শনিবার রাতে হালুয়াঘাট থানার রঘুনাথপুর এলাকা থেকে আটক করেছে র‌্যাব।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 12:25 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

র‌্যাব ব্যাটালিয়ন--৯ এর ইনচার্জ মেজর ইকবাল নফহবংি২৪.পড়স কে বলেন, রাত সাড়ে ১১টার দিকে রঘুনাথপুরের একটি চেকপোস্টে র‌্যাব--৯ এর একটি টহল দল হালুয়াঘাট থেকে ময়মনসিংহগামী একটি মাইক্রোবাসকে থামতে বললে গাড়িটি থেকে চার/পাঁচ জন বেরিয়ে দ্রুত পালিয়ে যান। এসময় গাড়ির ভিতরে থাকা কামরুল হুদাকে আটক করে র‌্যাব।

এসময়  মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে একটি  নাইন এমএম পিস্তল এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করে।

পরে কামরুলকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব অফিসে নিয়ে যাওয়া হয়।