২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আম কুড়াতে গিয়ে বিদ্যুতের তারে এক শিশুর মৃত্যু

নগরীর মতিহার থানার চৌমুহনী এলাকায় মুরগির ফার্মে টানা বিদ্যুতের খোলা তারে জড়িয়ে মেহেদী হাসান (৯) নামের এক শিশু মারা গেছে। শনিবার ভোরে আম কুড়াতে গিয়ে এ ঘটনা ঘটে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2007, 12:45 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

এ ঘটনায় মেহেদী হাসানের বাবা আলমগীর হোসেন বাদি হয়ে ফার্মের মালিক এনামুল হক কাউসারসহ পাঁচজনকে আসামী করে মতিহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। অন্য আসামীরা হলেন রফিকুল ইসলাম, মো. রফিক, কাজল এবং নজরুল।

চৌমুহনী এলাকার এনামুল হক কাউসারের মুরগির ফার্মে টানা বিদ্যুতের খোলা তারে লেগে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদৌস জানিয়েছেন, এনামুল হক এ মৃত্যুর দায় এড়াতে মেহেদী হাসানের লাশ আখ ক্ষেতে ফেলে দিয়ে আসেন।