২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজিপুরে শ্রমিক বিক্ষোভ, অবরোধ

ওভারটাইম ভাতা ও বেতনের দাবিতে শনিবার দুপুরে বোর্ডবাজারের ফরচুনা এপারেলস লিমিটেডে বিক্ষোভ ও ভাংচুর চালিয়েছে শ্রমিকরা। ওই সময় শ্রমিকদের অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গাজিপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2007, 10:34 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

আন্দোলনকারী শ্রমিক ও পুলিশ জানায়, মার্চ মাসের ওভারটাইম ও এপ্রিলের বেতনের দাবিতে দুপুরের পর শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উঠে এলে শত শত গাড়ি আটকা পড়ে। পরে যৌথবাহিনী এসে অবরোধ তুলে দেয়। ওই সময় মালিক পক্ষ মঙ্গলবারের মধ্যে পাওনা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়।

ফরচুনা গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম এ তাহের জানান, গত মাসে তেমন কোনও কাজ না পাওয়ায় সময়মতো বেতন ও ওরভারটাইম ভাতা পরিশোধ করা যায়নি।

জয়দেবপুর থানার উপ পরিদর্শক ফিরোজ তালুকদার সন্ধ্যায় সাংবাদিকদের জানান, বেতন ও ওভারটাইম ভাতার দাবিতে শ্রমিকরা আন্দোলন করছিল। কিন্তু পরিস্থিতি এখন স্বাভাবিক।