২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে গভীর বজ্র মেঘ, বন্দরগুলোকে তিন নম্বর সংকেত

উত্তর বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে। ওই এলাকায় গভীর বজ্র মেঘ বা সঞ্চরণশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2007, 03:45 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

এর প্রভাবে উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আরজুমান্দ হাবীব জানান, গভীর বজ্র মেঘের কারণে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, মংলা ও কক্সবাজার সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরের সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছে থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে।