২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নেতা নিহত

রাজবাড়ীর চরলক্ষ্মীপুর গ্রামে শনিবার শেষরাতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার ফারুখ হোসেন ডাবলু (৪২) নিহত হয়েছেন।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2007, 03:48 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

র‌্যাব-৮ এর উপ পরিচালক মেজর শাহরিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সশস্ত্র সদস্যরা চরলক্ষ্মীপুরের একটি কৃষি খামারে বৈঠক করছে জানতে পেরে তাদের গ্রেপ্তারের জন্য র‌্যাব সদস্যরা শনিবার শেষরাতে অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চরমপন্থী দলটি গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরা পাল্টা গুলি চালালে ডাবলু নিহত হন। ঘটনাস্থল থেকে র‌্যাব একটি দোনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।

নিহত ডাবলুর বাড়ি ফরিদপুরের অম্বিকাপুর গ্রামে। তার বিরুদ্ধে পুলিশ হত্যা, পুলিশ ফাঁড়ি লুট, ডাকাতি ও চাঁদাবাজির অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।