ফরিদপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার
সদর উপজেলার ভাসানচর ইউনিয়নের মধ্যবাবুচর গ্রাম থেকে শুক্রবার সকালে সাজাপ্রাপ্ত পলাতক আসামী শেখ সিরাজ (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদরপুর থানা সূত্র জানায়, ১৯৯৫ সালের একটি মারামারির মামলায় শেখ সিরাজের দুই বছর সশ্রম কারাদণ্ড হয়। কিন্তু মামলার পর থেকেই সে পলাতক ছিল সে পলাতক ছিল।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ারেছ আলী জানান, শেখ সিরাজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
