বরগুনা ও জামালপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত
বরগুনা ও জামালপুরে পৃথক মোটর সাইকেল দুর্ঘটনায় চারজন মারা গেছেন।
bdnews24.com এর বরগুনা প্রতিনিধি জানান, শুক্রবার সকালে জেলার আমতলী উপজেলার শাখারিয়া এলাকায় ট্রাকের চাপায় তিন মোটর সাইকেলআরোহী মারা গেছেন।
নিহতরা হলেনÑ দিনাজপুরের ফারুক হোসেন (২৫), তার শ্বশুর মো. শাহনেওয়াজ (৪৫) এবং বালিয়াতলী গ্রামের বাসিন্দা মহসিন উদ্দিন (৩০)। ফারুক পুলিশ কনস্টেবল হিসেবে বাগেরহাটে কর্মরত ছিলেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আইয়ুবুর রহমান জানান, কনস্টেবল ফারুক সকাল সাতটার দিকে তার শ্বশুরকে নিয়ে মহসীনের মোটর সাইকেল চড়ে শ্বশুরবাড়ি থেকে পটুয়াখালীর উদ্দেশে রওনা হন। তারা আমতলী উপজেলার শাখারিয়ায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ফারুক ও শাহনেওয়াজ ঘটনাস্থলেই মারা যান। মহসিনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।
আইয়ুবুর রহমান জানান, এ ব্যাপারে আমতলী থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।
নফহবংি২৪.পড়স এর জামালপুর প্রতিনিধি জানান, শুক্রবার সকালে জামালপুর--মাদারগঞ্জ সড়কের রশীদপুর বেইলি সেতুর কাছে ছেলের মোটর সাইকেল থেকে পড়ে আলতাবানু (৬০) নামের এক বৃদ্ধা মারা গেছেন।
জামালপুর সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আল্লামা ইকবাল জানান, মাদারগঞ্জের মহিষাবাথান গ্রামের আবদুল খালেকের অসুস্থ স্ত্রী আলতাবানু ছেলে আবদুল আজিজের মোটর সাইকেলে চড়ে জামালপুর আসছিলেন। ওই সেতুর কাছে পৌঁছানোর পর মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। তাকে জামালপুর এনে হাসপাতালে ভর্তি করার পর দুপুরে তার মৃত্যু হয়।
