সাবেক হুইপ জাহেদ চৌধুরীসহ ১২ জনের সম্পত্তির হিসাব চেয়েছে কমিশন
জাতীয় সংসদের সাবেক হুইপ ও জেলা বিএনপি নেতা আলহাজ জাহেদ চৌধুরী, তার দুই ভাই নকলার চর অষ্টাধর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী ও ঠিকাদার টোটন চৌধুরী, কৃষক লীগ নেতা বদিউজ্জামান বাদশাসহ ১২ জনের সম্পত্তির হিসাব চেয়ে বৃহস্পতিবার নোটিশ দিয়েছে জেলা দুর্নীতি দমন কমিশন।
নোটিশপ্রাপ্ত অন্যরা হলেন, শেরপুর জেলা বিএনপি নেতা মো. আবদুর রাজ্জাক, জেলা বিআরডিবির চেয়ারম্যান মো. ফজলুল হক বাদশা, জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম স্বপন, শেরপুর শহর বিএনপির সভাপতি ও জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আওয়াল চৌধুরী, জাহেদ চৌধুরীর ভাতিজা রাব্বি নূর চৌধুরী, শেরপুর থানা বিএনপির সভাপতি মো. ফজলুল কাদের লুটু, জেলা বিএনপির প্রচার সম্পাদক ও চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আরিফ হাসান রিপন এবং শ্রীবরদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শ্রীবরদী পৌরসভার সাবেক প্রশাসক মো. আবদুল হাকিম।
শেরপুর ও জামালপুর জেলা দুর্নীতি দমন কমিশনের উপ--পরিচালক মো. মাহমুদ হাসান নফহবংি২৪.পড়স কে বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ওই ১২ জনের ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে আগামী সাত দিনের মধ্যে তাদের স্থাবর--অস্থাবর সম্পত্তির হিসাব কমিশনে জমা দিতে বলা হয়েছে।
মাহমুদ হাসান বৃহস্পতিবার বিকেলে শেরপুর জেলা কারাগারে গিয়ে জেলারের মাধ্যমে কারাগারে আটক মাহবুব আলী চৌধুরী, মো. আরিফ হাসান রিপন ও আবদুল হাকিমকে নোটিশ পৌঁছে দেন।
