২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাতিতে সহায়তার অভিযোগে মুন্সিগঞ্জে ৪ পুলিশ ক্লোজড

ডাকাতিতে সহায়তার অভিযোগে গ্রামবাসীদের হাতে আটক চার পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। বৃহস্পতিবার তাদের জেলা পুলিশ লাইনে নিয়ে আসা হয়।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2007, 08:51 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

এরা হলেন, নায়েক ইমরাজ উদ্দিন এবং কনস্টেবল রাজন শেখ, মানিক বাড়ৈ ও নেপ্তাহুর চাকমা।

ডাকাতদের সহায়তা করার অভিযোগে সিরাজদিখানের শেখরনগর পুলিশ ফাঁড়ির এ চার পুলিশ সদস্যকে গোয়ালখালি গ্রামে মঙ্গলবার রাতে আটকে ফেলা হয়। পরে বুধবার সকাল ৭টায় সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়ে তাদের মুক্ত করেন।

জেলা পুলিশ লাইনের কর্মকর্তা সুবেদার মেজর আমির হোসেন বৃহস্পতিবার  বিকালে নফহবংি২৪.পড়স কে বলেন, অভিযুক্ত চার জন ছাড়াও ওই ফাঁড়ির অন্য পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। সেখানে অন্য পুলিশ সদস্য পাঠানো হয়েছে।

জেলা পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন জানান, ওই ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যদের সংশ্লিষ্টতা ছিল কিনা তা খতিয়ে দেখা হবে।

এদিকে সেদিনের ডাকাতির ঘটনায় জড়িত মুকুল নামে এক জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতের কোপে গুরুতর আহত অনুপম চন্দ্র মন্ডলের অবস্থা এখনও আশঙ্কাজনক। ওই ঘটনায় সিরাজদিখান থানায় ডাকাতি মামলা হয়েছে।