২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হার্ডিঞ্জ ব্রিজ উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে জাদিদ আল কায়েদা

পাবনার পুলিশ সুপারকে হুমকি দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে এবার ঈশ্বরদী রেলওয়ে স্টেশন এবং হার্ডিঞ্জ ব্রিজ উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে সম্প্রতি আত্মপ্রকাশকারী জঙ্গি সংগঠন জাদিদ আল কায়েদা বাংলাদেশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2007, 08:21 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

বৃহস্পতিবার সকাল সোয়া ১১টায় ঈশ্বরদী রেলওয়ে স্টেশন মাস্টারের উদ্দেশে পাঠানো চিঠিতে জাদিদ কায়েদা বলেছে, হামলার জন্য পাঁচ আত্মঘাতি সদস্যকে পাঠানো হয়েছে।

কম্পিউটারে কম্পোজ করা চিঠিতে লেখা রয়েছে ‘নারায়ে তকবির, আল্লাহ হুয়াকবার।

বরাবর স্টেশন মাষ্টার,

আমরা আল্লাহর সৈনিক। আগামী ১০ দিনের মধ্যে ঈশ্বরদী হার্ডিং ব্রিজ ও রেল স্টেশন উড়িয়ে দেওয়া হবে। এ কাজে আমাদের আল্লাহর সৈনিক পাঁচজন আত্মঘাতি সদস্যকে নিযোগ করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ ও র্যাবকে খবর দিতে বলবি--আমিন।

কমান্ডার, জাদিদ আল কায়েদা বাংলাদেশ, ইশ্বরদী শাখা।

এ ব্যাপারে জানতে চাইলে রেলওয়ে বিভাগীয় ম্যানেজার (রাজশাহী) নফহবংি২৪.পড়স কে “এ ব্যাপারে ঈশ্বরদী জিআরপি থানায় একটি জিডি করা হয়েছে এবং পুলিশ সুপারকে লিখিতভাবে জানানো হয়েছে।”

স্টেশন সুপারভাইজার মো আব্দুল আজিজ বলেন,“সকাল সোয়া ১১ টায় আমি চিঠিটি পেয়েছি। চিঠি দেখে মনে হয়েছে চিঠিটি যে পোষ্ট অফিস থেকে ডেলিভারি দেওয়া হয়েছে, সেই অফিস থেকেই পোষ্ট করা হয়েছে।”

বুধবার পাবনার জেলা পুলিশ সুপার এ এফ এম মাসুদ রব্বানীকে হুমকি দিয়ে ‘জাদিদ আল কায়েদা’র নামে চিঠি পাঠানো হয়েছিল।