বকেয়ার পাওনার দাবিতে সিলেটে শ্রমিকদের কর্মবিরতি
বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন সিলেট টেক্সটাইল মিলস এর শ্রমিকরা তিন মাসের বকেয়া পাওনা আদায়ের দাবিতে কর্মবিরতি শুরু করেছেন। বৃহস্পতিবার সকালে প্রধান ফটকের সামনে জড়ো হয়ে প্রায় দুই ঘন্টা অবস্থান নেওয়ার পর তারা এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেন।
আগামী রোববারের মধ্যে পাওনা আদায় না হলে তারা আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন।
নগরীর উপকন্ঠে ইসলামপুর এলাকায় অবস্থিত এই মিলে চার শতাধিক শ্রমিক কাজ করছেন। শ্রমিকরা জানান, সিলেট টেক্সটাইল মিলে বেসরকারিভাবে উৎপাদন শুরু হওয়ার পর গত মার্চ মাসে চার শতাধিক শ্রমিক দৈনিক ৫০ টাকা মজুরি ভিত্তিতে কাজ শুরু করেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ মার্চ থেকে এ পর্যন্ত তাদের কোনো মজুরি দেননি।
শ্রমিক ফারুক মিয়া জানান, প্রায় তিন মাস ধরে কোনো মজুরি না পেয়ে বাধ্য হয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। আগামী রোববারের মধ্যে পাওনা না দেওয়া হলে প্রয়োজনে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
শ্রমিকরা এরপর কারখানার পাশে অবস্থিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব--৯) কার্যালয়ে গিয়ে অধিনায়ক বরাবর তাদের অভিযোগ লিখিতভাবে জানান।
র্যাব--৯ এর অধিনায়ক মেজর ফেরদৌস খান নফহবংি২৪.পড়স-- কে জানান, মিলের ব্যবস্থাপককে ঢাকায় প্রধান কার্যালয়ের সঙ্গে কথা বলে বিষয়টির নিষ্পত্তি করতে বলা হয়েছে।
এদিকে শ্রমিকদের দাবি প্রসঙ্গে সিলেট টেক্সটাইল মিলস এর ইনচার্জ মোতালেব হোসেন নফহবংি২৪.পড়স--কে বলেন, “যারা বকেয়া বেতনের দাবি করছেন তারা শিক্ষানবিশ। প্রশিক্ষণকালে শ্রমিকদের টাকা দেওয়ার কোনো নিয়ম নেই। তাছাড়া তারা কেউ নিয়োগপ্রাপ্ত শ্রমিকও নন।”
তিনি জানান, কারখানায় শিক্ষানবিশ কর্মী হিসেবে নেওয়ার সময় তাদের বলেই দেওয়া হয়েছিল যে, কাজ শেখার পর বেতন--ভাতা প্রদান সাপেক্ষে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে ১৭০ জনকে নিয়োগ দিয়ে বেতন ভাতাও দেওয়া হয়েছে।
