২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিন্টুর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার অভিযোগ গঠন পিছিয়েছে

কামরাঙ্গীর চরের কবির হত্যাচেষ্টা মামলায় সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2007, 05:35 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আবদুস সালামের আদালতে বৃহস্পতিবার মামলাটির অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। কিন্তু কারাগার থেকে পিন্টুকে আদালতে হাজির না করানোয় বিচারক আগামী ২৯ মে অভিযোগ গঠনের নতুন তারিখ ধার্য করেন।

চলতি বছরের ২৫ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পিন্টুর বিরুদ্ধে মামলাটি করেন কামরাঙ্গীর চরের বড়গ্রামের মো. কবির হোসেন। মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার উপ পরিদর্শক তাজুল ইসলাম ১০ এপ্রিল অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় অভিযোগ করা হয়, ২০০৬ সালের ২৬ জুন রাত ৮টায় পিন্টু বাদীকে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে হকিস্টিক দিয়ে পেটায়। এতে বাদীর হাত পা ভেঙ্গে যায়।