২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার ২৬তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস

বৃহস্পতিবার ১৭ মে আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৬ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। প্রায় ৬ বছর নির্বাসিত জীবন শেষে ১৯৮১ সালের এই দিনে হাসিনা দেশে ফিরে আসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2007, 09:25 AM

Updated : 26 Apr 2022, 02:21 PM

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সময় দেশের বাইরে থাকার জন্য তার দুই মেয়ে প্রাণে বেঁচে যান। ১৯৮১ সালের সরকারের অনুমতি পেয়েই প্রায় ছয় বছর প্রবাস জীবন শেষে হাসিনা দেশে ফেরেন।

দেশে ফেরার আগেই ১৯৮১ সালের ফেব্র“য়ারিতে জাতীয় কাউন্সিলের মাধ্যমে হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হন। দেশে ফিরেই তিনি আওয়ামী লীগ পুনর্গঠনের উদ্যোগ নেন।

দিনটি উপলক্ষে বিভিন্ন সংগঠন বৃহস্পতিবার সুধা সদনে দিয়ে শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবে।