২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড়ে বঙ্গোপসাগরে বিদেশি জাহাজডুবি, ১৬ নাবিক নিখোঁজ

ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের মিয়ানমার জলসীমায় পানামার পতাকাবাহী জাহাজ ‘এম ভি ডলফিন-২’ ডুবে গেছে বলে খবর পাওয়া গেছে। ১০০ মিটার দৈর্ঘ্যের জাহাজটিতে ক্যাপ্টেন ও ক্রুসহ ২০ জন বিদেশি নাবিক ছিল। এর মধ্যে চার জনকে উদ্ধার করা গেলেও বাকিরা এখনও নিখোঁজ রয়েছেন। জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে ইয়াংগুন যাচ্ছিল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 08:59 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

জাহাজটির স্থানীয় এজেন্ট সানশাইন বিজনেস লিমিটেডের কর্মকর্তা আবুল কালাম আজাদ বুধবার নফনহবংি২৪.পড়স কে জানান, চট্টগ্রাম বন্দরে স্টিল বিলেট খালাস করে সোমবার বিকেলে এম ভি ডলফিন মিয়ানমারের ইয়াংগুন বন্দরের উদ্দেশে যাত্রা করে। পথে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে জাহাজটি ডুবে যায়।

বুধবার সিঙ্গাপুর থেকে জাহাজ মালিকের প্রতিষ্ঠান ‘তাহারা শিপিং সিঙ্গাপুর’ বাংলাদেশে তাদের এজেন্ট ‘সানশাইন বিজনেস লিমিটেড’কে এ জাহাজডুবির ঘটনা জানায়। তবে জাহাজের ক্যাপ্টেন মিয়ানমারের নাগরিক ‘খিন মং আই’সহ ১৬ নাবিকের ভাগ্যে কী ঘটেছে সে বিষয়ে তারা কিছুই জানাতে পারেনি। জাহাজটিতে বাংলাদেশী কোনও নাবিক ছিলেন না।

এদিকে চট্টগ্রাম বন্দরের রেডিও কন্ট্রোল বা বন্দর কর্মকর্তারা এ জাহাজডুবির বিষয়টি জানেন না বলে জানিয়েছেন। তবে রেডিও কন্ট্রোল কর্মকর্তা জহুরুল আলম নফনহবংি২৪.পড়স কে জানান, ৭ মে ওই জাহাজটি বন্দরে ভিড়ে এবং সোমবার বন্দর ছেড়ে যায়।