২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণ খেলাপির অভিযোগে যশোরে এক ব্যক্তি গ্রেপ্তার

ঋণ খেলাপিসহ বিভিন্ন অভিযোগে বেনাপোল ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং এসোসিয়েশনের নেতা বাবুল আক্তারকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার গভীর রাতে যশোরে একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 05:28 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বেগ জানিয়েছেন, বাবুল আক্তারের বিরুদ্ধে ঋণ খেলাপির ২৩টি মামলা রয়েছে। এর মধ্যে ইসলামী ব্যাংকের ২৪ কোটি টাকা ঋণ খেলাপি মামলা, কর ফাঁকি, ভেজাল সার তৈরি, অপরের সম্পত্তি দখলসহ অসংখ্য মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিল। তার বাড়ি বেনাপোলবন্দর থানার বাহাদুরপুরে।