২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যোগাযোগ উপদেষ্টার সঙ্গে এডিবির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আবাসিক প্রতিনিধি হুয়া দু বুধবার যোগাযোগ উপদেষ্টা এম এ মতিনের সঙ্গে তার সচিবালয়ের কার্যালয়ে সাক্ষাত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 06:11 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

এ সময় তারা যোগাযোগ খাত- বিশেষ করে রেল, মহাসড়ক ও চট্টগ্রাম বন্দরের উন্নয়নে এডিবির অর্থায়নে নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন।

বৈঠক শেষে হুয়া দু সাংবাদিকদের জানান, বৈঠকে রেল, মহাসড়ক ও চট্টগ্রাম বন্দরের উন্নয়নে এডিবির অর্থায়নে নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের (এডিপি) অগ্রগতি তাকে জানানো হয়েছে।

তিনি বলেন, বেশ কিছু প্রকল্পের অগ্রগতি আশাব্যঞ্জক। তবে অনেক প্রকল্পের কাজে তেমন কোনও অগ্রগতি হয়নি।

এ সব প্রকল্পের আশানুরূপ অগ্রগতি নিশ্চিত করতে উপদেষ্টার প্রতি আহ্বান জানান হুয়া দু।

তবে বৈঠকের বিষয় নিয়ে যোগাযোগ উপদেষ্টা সাংবাদিকদের কিছু জানাননি।