২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে স্বাস্থ্য কর্মকর্তা গ্রেপ্তার

টাকার বিনিময়ে ভুয়া মেডিকেল সনদ দেওয়ার অভিযোগে জেলা আধুনিক সদর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 11:13 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

মঙ্গলবার রাত ১১টায় ডা. রফিকুলকে গ্রেপ্তারের পর সদর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

সদর থানার উপ--পরিদর্শক রফিকুল ইসলাম রফিক জানান, শহরের ‘জনপ্রিয় ফার্মেসি’ এর চেম্বারে বসে ডা. রফিকুল ইসলাম এসব অপকর্ম করতেন বলে প্রমাণ পেয়েছে যৌথবাহিনী। ওই চেম্বারে একটি গোপন ভিডিও ক্যামেরার মাধ্যমে এসব অপকর্মের প্রমাণ ধারণ করা হয়েছে।

এ বিষয়ে সদর থানায় ডা. রফিকুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।