২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে পলাতক আসামী গ্রেপ্তার

অভয়নগরে ডাকাতি মামলার পলাতক আসামী শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তি মতে একটি শাটারগান উদ্ধার করা হয়।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 10:53 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার জানান, ডাকাতি মামলার পলাতক আসামী শাহীনকে দীর্ঘদিন ধরে পুলিশ খুঁজছিল। সে বাড়ি এসেছেÑ  গোপন সূত্রে এ খবর পেয়ে রাগুটিয়ায় তার বাড়িতে অভিযান চালিয়ে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এর পর তার দেওয়া তথ্যে ভুইকারা এলাকায় একটি ইটভাটা থেকে উদ্ধার করা হয় একটি শাটারগান।

মঙ্গলবার শাহীনকে আদালতে হাজির করা হয়েছে।