ভেজাল খাবার বিক্রির অভিযোগে চট্টগ্রামে দুজনের কারাদণ্ড
দূষিত ও পোকা খাওয়া খাবার তৈরি ও বিক্রির দায়ে পূর্ব মাদারবাড়ির নাহার ফুডসের দুই মালিককে দুই মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের ৪০ হাজার টাকা জরিমানাও করা হয়।
ম্যাজিস্টেট মুনীর চৌধুরীর নেতৃত্বে সোমবার মো. জসিম উদ্দিন ও আব্দুল হালিম মালিকানাধীন নাহার ফুড প্রোডাক্টস কারখানায় অভিযান চালিয়ে দূষিত ও পোকা খাওয়া প্রায় এক টন ডাল, বেসন, চানাচুর, আটা, মটর আটক করে।
পরে বিএসটিআই এ পরীক্ষায় তা খাবার অনুপযোগী প্রমাণিত হলে মঙ্গলবার এদের বিরুদ্ধে ওই দণ্ডাদেশ দেওয়া হয়।
