মেহেরপুর সীমান্তে গুলিতে নিহতের লাশ ফেরত দিয়েছে বিএসএফ
মেহেরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীদের (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশী গরু ব্যবসায়ীর কালু মিয়ার (৩৫) লাশ মঙ্গলবার সকালে বিডিআরের কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার ওই গরু ব্যবসায়ীকে হত্যার পর তার লাশ ভারতের টেইপুর ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ।
নিহতের বাড়ি মেহেরপুরের গাঙনী উপজেলার কাথুলী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে।
বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) মীরপুর সেক্টরের উপ অধিনায়ক মেজর আশরাফুজ্জামান নফহবংি২৪.পড়স কে জানান, মঙ্গলবার সীমান্তের ১৩৪ পিলারের কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর বিএসএফ আনুষ্ঠানিকভাবে লাশটি হস্তান্তর করে।
তিনি আরও জানান, নিহতের পরিচয় জানতে এবং ময়নাতদন্ত করতে সময় লাগায় লাশ ফেরত দিতে দুই দিন সময় লেগেছে বলে বিএসএফ প্রতিনিধি জানিয়েছেন।
