রাজধানীতে র্যাবের ‘ক্রসফায়ারে’ একজন নিহত
রাজধানীর সবুজবাগে মঙ্গলবার ভোরে র্যাবের ‘ক্রসফায়ারে’ আখতার হোসেন (২৫) নামে সন্দেহাভাজন এক সন্ত্রাসী নিহত হয়েছে।
সোমবার সকালে রাজধানীর মগবাজারে সন্ত্রাসীদের গুলিতে এক র্যাব কর্মকর্তা আহতের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়।
সবুজবাগ থানা পুলিশ জানায়, র্যাব-- ৩ খিলগাঁও ক্যাম্পের সদস্যরা সোমবার রাতে আখতারকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য অভিযানে বের হয়। রাত সাড়ে তিনটার দিকে উত্তর মুগদা শান্তিকানন মসজিদের পাশে আখতারের সহযোগীরা র্যাব সদস্যদের লক্ষ করে গুলি ছুড়লে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। এ সময় আখতার পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়। সবুজবাগ থানার উপ--পরিদর্শক কবীর আহম্মেদ আহত আখতারকে উদ্ধার করে রাত চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
র্যাব ঘটনাস্থল থেকে একটি রিভলবার, তিন রাউন্ড গুলি ও গুলির দুটি খোসা উদ্ধার করেছে।
সবুজবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা উপ--পরিদর্শক সোবহান শরীফ নফহবংি২৪.পড়স কে জানান, এ ব্যাপারে র্যাব-- ৩ খিলগাঁও ক্যাম্পের উপ--সহকারী পরিচালক মনিরুল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে আছে।
