২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৯

জেলার ফুলতলা উপজেলায় খুলনা--যশোর মহাসড়কে মঙ্গলবার সকালে বাংলাদেশ ব্যাংকের কর্মীদের বহনকারী বাসের সঙ্গে একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপ চালক শফিয়ার রহমান (৪০) নিহত হয়েছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 01:31 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

দুর্ঘটনায় আহত হয়েছে ৯ জন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের কর্মচারী প্রকাশ কুমার ও মোশররফ হোসেনের অবস্থা আশংকাজনক।

ফুলতলা থানা পুলিশ জানায়, সাড়ে ৮টায় খুলনাগামী বাংলাদেশ ব্যাংকের বাসের সঙ্গে যশোরগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শফিয়ার রহমান ঘটনাস্থলে নিহত হন।