২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ দুই জন গ্রেপ্তার

নগরীর বাকলিয়া থানার চাকতাই নতুন ব্রিজ বাসস্ট্যান্ড থেকে সোমবার ৫টি কাটা রাইফেল ও ১২ রাউন্ড গুলিসহ দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2007, 10:51 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

এরা হলেন-মো. আলম ওরফে মানিক ও নজরুল ইসলাম।

বাকলিয়া থানার দায়িত্বরত কর্মকর্তা আশরাফ আলী জানান, সোমবার সকালে নতুন বাজার বাস স্ট্যান্ড এলাকায় তল্লাশি চালিয়ে ওই দুই ব্যক্তির কাছ থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বাকলিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।