২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ আবু জাফরের বিরুদ্ধে টিন আত্মসাৎ মামলা

টিন আত্মসাতের অভিযোগে বিএনপির সাবেক সাংসদ শাহ মো. আবু জাফরের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2007, 10:44 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

বোয়ালমারীর দ্বৈরথকাঠি গ্রামের নজরুল ইসলাম ফরিদপুরের ৩ নম্বর আমলী আদালতে সোমবার এ মামলা দায়ের করেন।

আদালত মামলাটি নিয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ২ মার্চ যৌথবাহিনী আলফাডাঙ্গা বাজারে শাহ আবু জাফরের গুদাম থেকে ৩৩টি ত্রাণের টিন উদ্ধার করে।

প্রসঙ্গত, শাহ মো. জাফর অন্য একটি মামলায় বর্তমান কাশিমপুর কারাগারে আটক আছেন।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কবির বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, তিনি এখনো আদালতের কাগজপত্র হাতে পাননি। হাতে পেলেই তদন্ত কাজ শুরু করবেন।