কাদের সিদ্দিকীসহ ১১ জনের সম্পত্তির হিসাব চেয়েছে দুর্র্নীতি দমন কমিশন
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. খলিলুর রহমানসহ ১১ জনের সম্পত্তির হিসাব চেয়ে সোমবার নোটিশ জারি করেছে টাঙ্গাইল জেলা দুর্নীতি দমন কমিশন।
এক সপ্তাহের মধ্যে হিসাব জমা দিতে হবে।
আর যাদের নোটিশ দেওয়া হয়েছে তারা হচ্ছেন, সাবেক সাংসদ ডা. আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল পৌরসভার চেয়ারম্যান আমিনুর রহমান মিরন, মধুপুর পৌরসভার চেয়ারম্যান সরকার শহীদ, কাদের সিদ্দিকীর দুই ভাই মুরাদ সিদ্দিকী ও আজাদ সিদ্দিকী, জেলা বিএনপির কোষাধ্যক্ষ হেলালুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুর রহমান খান শাহজাহান এবং খন্দকার ইকবাল হোসেন।
কমিশনের (টাঙ্গাইল জেলা) উপ-পরিচলক মফিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, ওই ১১ জনকে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব আগামী সাত দিনের মধ্যে কমিশনে জমা দিতে বলা হয়েছে।
