২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামী মুক্তির ঘটনা আপিল বিভাগে জানানো হয়েছে

আপিল বিভাগের আদেশ লঙ্ঘন করে বুশরা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামীকে মুক্তি দেওয়ায় ঘটনা আপিল বিভাগে জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2007, 06:55 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

এ বিষয়ে নির্দেশ চেয়ে সোমবার আপিল বিভাগের চেম্বার জজের আদালতে একটি আবেদন করেছে সরকারপক্ষ।

আগামী ২০ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এর শুনানি হবে।

চেম্বার জজ মোঃ হাসান আমিন সরকার পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে নিয়মিত বেঞ্চে শুনানির এই তারিখ ঠিক করেন। ১৯৯৯ সালে রুশদানিয়া বুশরা হত্যা ও ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় দায়ের করা মামলায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন আদালত আবদুল কাদের, রুনু কাদের, শেখ কবির আহমেদ ও শেখ শওকত আহমেদ রুহুলকে মৃত্যুদণ্ড দেয়।

হাইকোর্ট এ মামলায় গত ২৯ জানুয়ারি আবদুল কাদেরকে মৃত্যুদণ্ড, রুনু কাদেরকে যাবজ্জীবন এবং কবির ও রুহুলকে খালাস দেয়। আপিল বিভাগে সরকার কবির ও রুহুলকে খালাসের হাইকোর্টের এ রায় স্থগিতের আবেদন জানায়। আপিল বিভাগ গত ৬ ফেব্রুয়ারি কবির ও রুহুলের খালাসের রায় ২৭ মে পর্যšত স্থগিত করে।

আপিল বিভাগের এ আদেশ গত ৫ মার্চ বিচারিক আদালতে পৌছে। অন্যদিকে হাইকোর্টের রায় বিচারিক আদালতে পৌছে ৮ এপ্রিল।

এদিকে পলাতক কবিরকে গত ২৩ ফেব্রুয়ারি তার বাসা থেকে গ্রেফতার করে যৌথ বাহিনী। ঢাকার ম্যাজিস্ট্রেট তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়ে দেয়। গত ২৬ মার্চ সাধারণ ক্ষমায় কবিরকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ।

অন্যদিকে কাশিমপুর কারাগারে বন্দি রুহুলকে গত ১৮ এপ্রিল বিচারিক আদালত হাইকোর্টের খালাসের রায় দেখে মুক্তি দেয়। রুহুল ২৩ এপ্রিল কাশিমপুর কারাগার থেকে মুক্তি পায়।