মগবাজারে অস্ত্র ব্যবসায়ীর গুলিতে র্যাব কর্মকর্তা আহত
অস্ত্র ব্যবসায়ীদের গুলিতে রোববার সকালে রাজধানীর মগবাজারে র্যাব-৩ এর এক এএসপি আহত হয়েছেন।
র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার সিরাজ আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, অবৈধ অস্ত্র বেচাকেনার চলছে খবর পেয়ে সকাল ৯টায় মগবাজারের একটি বাসায় তল্লাশি চালানোর সময় ভেতর থেকে গুলি ছোড়া হয়। র্যাবও পাল্টা গুলি করে। এ সময় র্যাবের এএসপি নুরুজ্জামানের পেটে গুলি লাগে।
গুরুতর আহত হয়েছেন তাকে প্রথমে শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সিএমএইচ এ স্থানান্তর করা হয়।
দুপুর আড়াইটায় সিরাজ আমিন জানান, আহত র্যাব কর্মকর্তার অস্ত্রপচার শেষ হয়েছে। তিনি এখন ভালো আছেন।
এ ঘটনায় অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।
