২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যাগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, জামালপুর-ঢাকা রুটে ১৩ ঘণ্টা চলাচল বন্ধ

ময়মনসিংহের বিদ্যাগঞ্জে রোববার মধ্যরাতে মালবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রুটে প্রায় ১৩ ঘণ্ট রেল যোগাযোগ বন্ধ ছিল।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2007, 02:45 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের পর দুপুর দেড়টা থেকে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে।

ময়মনসিংহ থেকে দেওয়ানগঞ্জগামী মালবাহী একটি ট্রেন রোববার রাত সাড়ে বারোটার দিকে বিদ্যাগঞ্জ স্টেশন অতিক্রমের সময় এর চারটি বগি লাইনচ্যুত হয়। জামালপুরের সহকারী স্টেশন মাস্টার আব্দুল হাই সোমবার দুপুরে জানান, ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এরপর দুপুর দেড়টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

ময়মনসিংহ স্টেশন সুপারিনটেনডন্ট নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার ফলে ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র, যমুনা, কমিউটার মেইল, চট্টগ্রাম মেইল, বাহাদুরাবাদগামী ৭নং মেইল ও ঢাকা মেইল বিভিন্ন স্টেশনে দীর্ঘসময় আটকে থাকে।