মেহেরপুরে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী নিহত
সীমান্তবর্তী গ্রাম কাথুলীতে বিএসএফের গুলিতে রোববার ভোরে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত কালু (৩৫) গাংনীর ধলা ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের রমজান আলীর ছেলে।
বিডিআর এর মীরপুর সেক্টরের উপ-অধিনায়ক মেজর আশরাফুজ্জামান জানান, কালুর লাশ বিএসএফ নিয়ে গেছে। লাশ ফেরত চেয়ে ফ্ল্যাগ মিটিং-এর জন্য চিঠি দেওয়া হয়েছে।
