২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

দাউদকান্দি উপজেলার বারপাড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রোববার ভোরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2007, 05:36 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

একই উপজেলার হাসানপুরে বাসচাপায় নিহত হয়েছে এক শিশু।

দাউদকান্দি থানার উপ পরিদর্শক সুভাষ জানান, ঢাকা থেকে দাউদকান্দিগামী একটি মাইক্রোবাস এবং ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান মাইক্রোবাস আরোহী জাকির হোসেন। গুরুতর আহতাবস্থায় ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয় জাকিরের ভাতিজা হাসানের (১৭)। নিহতদের বাড়ি উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আঙ্গাউড়া গ্রামে।

অন্যদিকে ভোররাতে হাসানপুরে একটি যাত্রীবাহী বাসচাপায় মারা যায় অজ্ঞাত পরিচয় এক শিশু।