২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেওয়ার অভিযোগে পিডিবির প্রকৌশলী গ্রেপ্তার

ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন দিনাজপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী মো. আজাহারুল ইসলাম।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2007, 04:59 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, আউলিয়াপুর এর গিয়াস উদ্দিনের ছেলে নূর আলমের কাছ থেকে ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় র‌্যাব-৫ এর কমান্ডিং অফিসার মেজর মো. আব্দুল বারীর নেতৃত্বে র‌্যাবের একটি দল হাতেনাতে আজাহারুল ইসলামকে গ্রেপ্তার করে।

পরে তাকে কোতয়ালী থানায় সোপর্দ করা হয়।