২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ শাহ মো. আবু জাফর কারাগারে

ত্রাণের টিন আত্মসাৎ মামলায় ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে বিএনপি দলীয় সাবেক সাংসদ শাহ মো. আবু জাফরকে কারাগারে পাঠানো হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2007, 02:36 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

রোববার সকালে ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতে শাহ মো. আবু জাফর হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিচারক মো. আব্দুল মজিদ তা মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ১৫ ফেব্রুয়ারি বোয়ালমারী উপজেলার হাসামদিয়া গ্রামে শাহ মো. আবু জাফরের মালিকাধীন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সরকারি ত্রাণের টিন উদ্ধার করা হয়। ১৬ ফেব্রুয়ারি বোয়ালমারী থানার উপ পরিদর্শক একরামুল হক বাদী হয়ে সরকারি ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে ফরিদপুর জেলা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে শাহ মো. আবু জাফরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

শাহ মো. আবু জাফর গত ১৮ মার্চ হাইকোর্টে জামিন চাইলে আদালত তাকে আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এ সময় তাকে হয়রানি না করার জন্য পুলিশকে আদেশ দেন আদালত।