২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিটফোর্ডের কোয়ার্টার থেকে অস্ত্র ও গুলিসহ একজন গ্রেপ্তার

রাজধানীর মিটফোর্ড সরকারি হাসপাতালের কোয়ার্টার থেকে অস্ত্র ও গুলিসহ লিটন (২৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2007, 09:58 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

র‌্যাব জানিয়েছে, লিটন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মো. শাহীনের সহযোগী।

তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলি, একটি একনালা বন্দুক ও একটি ছুরি উদ্ধার করা হয়।

র‌্যাব-১০ এর ফ্লাইট লেফটেন্যান্ট মোস্তফা হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, শুক্রবার অস্ত্র, গুলি ও চাঁদার টাকাসহ শাহীনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে তার সহযোগী লিটনকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি স্টিলের আলমারি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ব্যাপারে কোনো মামলা করা হয়নি।