২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোহাগাড়ায় বজ্রপাতে দুজনের মৃত্যু

লোহাগাড়া উপজেলায় বজ্রপাতে শনিবার মোছা. আয়েশা (১৫) ও মোহাম্মদ মোস্তাফিজ (২২) নামে দুজন মারা গেছেন। এতে আহত হন আরও তিন জন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2007, 06:40 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে পূর্ব কলাউজান গ্রামে বেলা সাড়ে ১২টার দিকে ঝড়ো বৃষ্টির সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় জামাল উদ্দিনের মেয়ে মোছা. আয়েশা ও মোহাম্মদ ইউছুপের ছেলে মোহাম্মদ মোস্তাফিজ (২২)।

বজ্রপাতে আহত আজম উল্লাহ (১০), নাছির উদ্দিন (২৪) ও নওশাদ আলমকে (৪৫) স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তারা ফিরলে এ ব্যাপারে অপমৃত্যুর মামলা করা হবে।