২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক আমেরিকান কংগ্রেসম্যানের সঙ্গে রিয়াজ রহমানের বাসায় বৈঠক করলেন খালেদা জিয়া

খালেদা জিয়া শুক্রবার সন্ধ্যায় সাবেক পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমানের বসুন্ধরার বাসায় যুক্তরাষ্টের সাবেক এক কংগ্রেস সদস্য গ্রেগরি ললিনের সঙ্গে তিনঘন্টারও বেশি সময় ধরে বৈঠক করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2007, 12:07 AM

Updated : 26 Apr 2022, 02:19 PM

বিএনপি নেতারা জানান, খালেদা জিয়া সন্ধ্যা ৭টায় বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকে রিয়াজ রহমানের বাসায় যান। ওই বাড়িতে রাতের খাবার খান তিনি।

এর আগে তিনি কংগ্রেসম্যান ও তার এক সঙ্গীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন।

রিয়াজ রহমানের বাড়িতে যাওয়ার সময় খালেদার সঙ্গী ছিলেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান।

গত ১ এপ্রিল জিয়ার মাজার এবং ২৬ এপ্রিল ভাই সাঈদ এস্কান্দারের বারিধারার বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে নৈশভোজের পর খালেদা জিয়া ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়ি থেকে ১৬ দিন পর বাইরে বের হলেন।