শহীদ মতিউরের মায়ের মৃত্যুতে শেখ হাসিনার শোক
ঊনসত্তরের গণ অভ্যুত্থানে শহীদ মতিউর রহমানের মা সুরাতুন্নেসা বেগম বৃহস্পতিবার সকালে তার ঢাকার বাসায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তাকে নারিন্দা কবরস্তানে দাফন করা হয়।
সুরাতুন্নেসা বেগমের মৃত্যুতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।
পুথক বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলও সুরাতুন্নেসা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
