২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

চুয়াডাঙ্গা রেল স্টেশনের কাছে পাঁচফোটক এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2007, 05:00 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

রেলওয়ে পুলিশ বৃহস্পতিবার দুপুর ১২টায় লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত ব্যক্তির পরনে চেক লুঙ্গি এবং গায়ে সাদা শার্ট ছিল। শার্টের পকেটে লেখা ছিল বাবন স্বর্ণকার, বাড়ি গড়চাপড়া। ট্রেনের কাটায় তার ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। গোটা শরীর থেতলে গেছে।

পোড়াদহ রেলওয়ে পুলিশের উপ সহকারি পরিদর্শক দেবরাজ চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

তিনি জানান, এ ঘটনায় পোড়াদহ রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।